আদালত প্রাঙ্গনে অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
আদালত প্রাঙ্গনের সকল অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এসময় বক্তারা স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আদালত প্রাঙ্গনে ‘আইনজীবী, ল’ক্লার্ক (মোহরার) ও বিচারপ্রার্থী জনগণ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার আইনজীবী, ল’ক্লার্ক এবং বিচারপ্রার্থীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা জেলা আদালত প্রাঙ্গনে অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধ করে স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত, বিচারপ্রার্থী জনগনের হয়রানি বন্ধ এবং নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহবান জানান। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকা-ের সুষ্ঠু বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা।
অ্যাডভোকেট সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট আ. হালিম প্রামাণিক, রফিকুল ইসলাম সরকার বুলু, শামিউল হক ছামি, আইয়ুব আলী প্রধান, আবুল কাশেম ইয়াসবীর, সাঈদ আল আসাদ, এহতেশামুল এমরান, মাহবুবুর রহমান মঞ্জু, রেজা মিয়া, মোস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, আব্দুর রশিদ, নূর আলম, আফরিন আকতার নিভা, ইউনুস আলী, লুৎফুন্নাহার সবিতা, শেফাউল ইসলাম রিপন এবং ল’ক্লার্ক আব্দুল হাই ও বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত