ডিসি, জজ ও আইন সচিবকে কারণ দর্শানোর নোটিশ উচ্চ আদালতের
গাইবান্ধা শহরের কাচারী বাজার সংলগ্ন পুরোনো জজকোর্ট এলাকায় বৃক্ষনিধন, ইজারা দিয়ে অবকাঠামো নির্মাণ কেন অবৈধ নয় জানতে চেয়ে আইন সচিব, জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজকে কারণ দর্শানোর আদেশ জারি করেছেন উচ্চ আদালত।
মঙলবার (২১ আগস্ট) বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ জারি করেছেন।
গত কয়েকমাস যাবৎ গাইবান্ধা শহরের কাচারী বাজার সংলগ্ন পুরোনো জজ কোর্টের জায়গা জমি জেলা জজের কাছ থেকে অবৈধভাবে ইজারা নিয়ে বেশ কিছু পুরোনো মূল্যবান গাছ কেটে নিয়ে একটি মহল রাতারাতি অবকাঠামো নির্মাণ করে।
প্রতিবাদে গাইবান্ধার বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন মহল জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।
এনিয়ে গত ১৬ জুলাই আন্দোলনকারীদের পক্ষে আমিনুল ইসলাম গোলাপ এবং সেন্টার ফর লিগ্যাল রাইটস্ এর সদস্য সচিব এবং সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গুলরুখ জনস্বার্থে উচ্চ আদালতে একটি রীট আবেদন করেন।
উচ্চ আদালত চার সপ্তাহের মধ্যে কারন দর্শানোর রুল জারি করেন এবং এখন থেকে সকল অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করারও অন্তর্বর্তী আদেশ জারী করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত