শিবচরে সুচিৎসা নিশ্চিত করতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন
শিবচর উপজেলার সরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) সকালে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধ ও চিকিৎসক-নার্সদের আচরণ উন্নত করাসহ রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবী জানান শিক্ষার্থীরা।
জানা যায়, সরকারি হাসপাতালে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বৃহস্পতিবার সকালে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা 'চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার' শিরোনামে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা বলেন,'শিবচরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। নার্সসহ চিকিৎসকের রোগীদের সাথে আচরণ ভালো করতে হবে। দরিদ্র রোগীদের যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষের। একই সাথে দালালদের উৎপাত বন্ধ সহ সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করেন বক্তরা।
শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা