বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশালের বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারী মাওলানা মাহামুদুন্নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান। পৌর বিএনপির সদাস্য সচিব শাহিন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারী সম্পাদক মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহামুদুর হাসান জাহাঙ্গীর প্রমূখ। বিক্ষোভ সমাবেশ শেষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি আবুল হোসেন খান বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী অবৈধ একদলীয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদখল, লুটপাট ও সীমাহীন দুর্নীতি এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করার কারণে দেশের ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের আন্দোলনে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সারা বাংলার সর্বস্তরের মানুষ আজ দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, খুনি হাসিনার দোসর বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজ সাবেক সংসদ সদস্যে এবিএম রুহুল আমিন হাওলাদার, বেগম নাসরিন জাহান রতনা ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ১৬ বছর সীমাহীন দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছে। তাদের গ্রেফতারের দাবিতে আজ সর্বস্তরের জনগণ ফুঁসে উঠেছে। সভায় অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানানো হয়
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন