গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা: জেলা আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ১০৬ জনের নামে মামলা
গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনী সদস্যদের মারপিট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয় গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি করেন। মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০০- ৩২০০ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, ঘটনার ১১ দিন পর সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩২০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরসহ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের হাজার-হাজার নেতাকর্মী। এতে বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যান চলাচল। সেখানে যানবাহনে ভাঙচুর ও যানমালের ক্ষতি হতে পারে এমন সংবাদ পাওয়ার পর সেনাবাহিনীর দুটি টহল টিম ঘটনাস্থলে যায়। সেনা সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সেনা সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা।
ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর অস্ত্র। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন সেনা সদস্য।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
Link Copied