বাঘায় খন্দকার সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
রাজশাহীর বাঘা পৌরসভাধীন আধুনিক খন্দকার সুপার মার্কেট শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেস বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু এবং দোকান মালিক সমিতির সকল সদস্যবৃন্দ । মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাঘা থানা মোড়ে অবস্থিত আধুনিক ছয়তলা বিশিষ্ট খন্দকার সুপার মার্কেট শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
দোকান মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সিন্টু রহমান বাঘা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের জানান, বাঘায় এই প্রথম আধুনিক খন্দকার সুপার মার্কেট শপিং কমপ্লেক্স হচ্ছে। আমরা চাই শুধু বাঘা নয়, আশপাশের উপজেলার মানুষও রাজশাহী শহরে না গিয়ে বাঘায় কেনাকাটা করুক। এই খন্দকার সুপার মার্কেটের ভেতরে সকল পণ্যের সমাহারে আলাদা আলাদা দোকান বা শোরুম থাকবে। প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতে চাই আমরা এই মার্কেটের কেনাকাটা করতে আশা লোকজনের। এতে বাঘাবাসীর আরো উন্নতি ঘটবে, সেই সাথে উন্নয়ন হবে উপজেলার সকল স্তরে।
নির্মাণাধীন সুপার মার্কেটের কার্যনিবাহী সাধারণ সম্পাদক মো. শাহিন আলম বলেন, বাঘা উপজেলায় আধুনিক মানের এই ছয়তলা বিশিষ্ট খন্দকার সুপার মার্কেট তৈরি করতে যাচ্ছি। আমাদের এই সুপার মার্কেটের নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা। সম্পূর্ণ ভবনের কাজ শেষ হলে ব্যাংক, বীমা, চাইনিজ, গ্রোসারি, কাপড় ও গার্মেন্টস, জুয়েলারি, পাদুকার শোরুম, শপসহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে।
খন্দকার সুপার মার্কেটের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার মোনারুল ইসলাম মামুন, বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, রুপায়ন গার্মেন্টসের মালিক কামরুল ইসলাম, দোকান মালিক সমিতির বাবুল ইসলাম, শাহেদ আলী (এপেক্স), মালেকুল সরকার, বোরহান, বাবুল আক্তার, আবুল হোসেন, রফিকুল ইসলাম, সোহাগ রানা, শুভ ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুর রহমানসহ সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.