জুলুম অত্যাচারীদের কে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন: শেখ ফরিদ আহমেদ মানিক
আগামী দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। যারা গত ১৭ বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে যারা তাদের কে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকে সহ আইনের হাতে দিবেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বন্যা দুর্গত এলাকা চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে শেষে আলগী বাজারে সংক্ষিপ্ত পথ সভায় এসকল কথা বলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে আমরা হাইমচর উপজেলায় বন্যার্তদের এবং পানি বদ্ধ থাকা মানুষের খোঁজ খবর নিতে এসেছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি বলেন, আপনারা অসহায় প্রতিটি মানুষের ঘরে সাহায্য নিয়ে যাবেন। কার কি প্রয়োজন সেটি থানা বিএনপির মাধ্যমে আমাদের জানাবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, আগামী দিনে হাইমচর হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। যারা গত ১৭ বছর হাইমচরের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তারা যেনো এলাকায় এসে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। তাদেরকে যেখানেই পাবেন প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি তাদের পক্ষে আমাদের দলীয় কেউ ওকালতি করে তাকে সহ আইনের হাতে দিবেন। যদি আমাদের দলের কোন নেতাকর্মী মানুষের জায়গা দখল, চাঁদা অথবা অন্য কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তাদের কেও কঠিন পরিনতি ভোগ করতে হবে। সকলেই সাবধান হয়ে যান, এবং এসকল কার্যক্রম থেকে বিরত থাকুন ।
আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অড. সলিমউল্যা সেলিম।
এসময় হাইমচর উপজেলা বিএনপি সভাপতি আমিনউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ