ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ৩:৩৭

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

২৪ আগষ্ট শনিবার সকাল ১১ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবী দেওয়া নিয়ে মানববন্ধন করেন জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সুজন এর জেলা,উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। 

সুজন - এর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, হৃদরোগ বিশেষজ্ঞ ও চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ডাঃ সামাদ, সিনিয়র এ্যাড. ইশাহাক,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ,
সুজন- এর সদর উপজেলা সভাপতি এ্যাড নুরে আলম সিদ্দিকি আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন,ভোলাহাট উপজেলা সম্পাদক বিএম রুবেল আলী,জেলা সুজন এর অর্থ সম্পাদক ফারুক চৌধুরী, রোভার স্কাউট প্রতিনিধি শেখ নাসিম, শিবগঞ্জ উপজেলা সুজন - এর সভাপতি রোকনজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাহিন খান প্রমুখ।
 বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং  একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে  শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন। 
বক্তরা আরোও বলেন  সুজন- এর পক্ষ থেকে  দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কার এর জন্য আন্দোলন করে আসছে তাঁরা।  অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কার এর দাবিতে সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেন সুজন- এর নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা