ঝিনাইদহে মানববন্ধন ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে
ঝিনাইদহে কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা আহ্বায়ক রুবিনা খাতুন, সদস্য শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন রিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied