ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৫:৪৫

বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত  দলিল লেখক সমিতির সাধারণ সভা গতকাল শনিবার বেলা এগারটায় দলিল লেখক সমিতির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হালিম আঁকুঞ্জীর সভাপতিত্বে স্থানীয়  সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সমিতির সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোল্লা মুসা, সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, বীর  মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, দলিল লেখক যথাক্রমে মোঃ আলমগীর হোসেন, সাবেক কোষাধ্যক্ষ দুলাল মহলদার, সাবেক কোষাধ্যক্ষ বিপ্লব বালা,  সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম,  মোঃ আঃ হাই আঁকুঞ্জী, মোঃ মাহাবুবুর রহমান, জি এম ইউনূস আলী, প্রমানন্দ মিস্ত্রী, মোঃ আলিম, মোঃ ফেরদৌস, সাধন গাইন, জগদীশ চন্দ্র, জয়ন্ত কুমার গাইন, নিউটন রায়, মোঃ নাজিম উদ্দিন শেখ, এস এম এ ভূট্টো, মোঃ জহির রায়হান লালন, মোঃ শাওন হাওলাদার, নিতীশ রায়, নজরুল ইসলাম, জামির হোসেন, আবেদ আলী,শাহ আলম ভূঁইয়া, দিপঙ্কর বিশ্বাস, মেজবাউল ইসলাম তুহিন, জয়ন্ত গাইন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেয়া হয় এবং পূর্ব নির্ধারিত নির্বাচন পরিচালনা কমিটিকে নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে দিন ক্ষণ ঠিক পূর্বক  নির্বাচনের ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহন , ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ, ২৯ আগস্ট যাচাই-বাছাই এবং ওই দিনই চুড়ান্ত প্রার্থী প্রকাশ করে তফসিল ঘোষণা করা হয়। সভায় সমিতির যারা এ যাবৎ মৃত্যু বরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করা হয়।  সভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান