ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সকল মিডিয়া কমপ্লেক্সে হামলাকারীদের শাস্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৩৫

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ সকল মিডিয়া হাউজে হামলা, ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি যায়যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলা প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সময় আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ। 

সমাবেশে সাংবাদিকরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বাক স্বাধীনতা এবং নিয়ন্ত্রনমুক্ত সাংবাদিকতায় নিবেদিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারে যুক্ত হয়েছেন। সেইসময় একটি দুষ্ট চক্র ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর ও কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন। এটি গণমাধ্যমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংবাদকর্মীরা বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

এতে উপস্থিত ছিলেন, দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বনিক বার্তার প্রতিনিধি আতিকুর রহমান আতিকসহ আরও অনেকে।

পরে সমাবেশের সভাপতি কেএম রেজাউল হক মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার লাভের প্রত্যয় ঘোষণা করে উপস্থিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত