ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের জন্য অর্থ উত্তোলনে বাধা, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৫০

বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের সময় বাধা দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে 'রেসকিউ ফোর্স' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রেসকিউ ফোর্সের স্বেচ্ছাসেবীরা বলেন, গতকাল (শনিবার, ২৪ আগস্ট) সকালে বন্যার্তদের সহযোগিতার জন্য তারা অর্থ সংগ্রহের জন্য বের হন। এর একপর্যায়ে বেলা ১২টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'সাবেক সমন্বয়ক' পরিচয়ে কয়েকজন বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে বাধা প্রদান করে। সেইসঙ্গে তারা নানাভাবে হেনস্থা করে।

বক্তারা আরও বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার পর 'গণ উত্তরণ ডট কম' নামে একটি অনলাইন নিউজ পোর্টালে তাদের কার্যক্রমের বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর একটি সংবাদ প্রকাশ করে যা, উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও প্রকাশিত সংবাদের নিন্দা জানান।

স্বেচ্ছাসেবীরা বলেন, হরকা বন্যায় যখন বিপর্যস্ত দেশের ১১ জেলা, তখন আমরা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে 'রেসকিউ ফোর্স' নামে একটি সংগঠন শুরু করি। এ সংঠনের ব্যানারে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য অর্থ সংগ্রহ শুরু করি। প্রথম দিনেই আমরা বাধার পরেও সর্বস্তরের মানুষের ভালো সাড়া পেয়েছি। দিনশেষে আমরা ৪২ হাজার ৪৪৭ টাকা সংগ্রহ করেছি। আমরা অর্থ সংগ্রহ শেষে সংগৃহীত ত্রাণের অর্থ আমরা নিজেরাই দুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবো।

মানববন্ধনে রেসকিউ ফোর্সের স্বেচ্ছাসেবী ফেরদৌসী আক্তার লুনা, শাকিল আহম্মেদ, নিলয় চন্দ্র দাস, ওয়ারেছ মন্ডল রাঙ্গা ও ইমন সরকার বক্তব্য দেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত