পাবনা জেলা প্রশাসনের সভাঃ বন্যা মোকাবেলায় সতর্ক থাকতে হবে
সম্ভাব্য বন্যা মোকাবেলায় সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়েছে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন, খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। এই দু’টি বাঁধ ছেড়ে দিলে পাবনায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সব বিভাগকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভাসূত্রে জানা যায়, পাবনায় পদ্মা ও যমুনা নদীর পারি দিপদ সীমার অনেক নিচে রয়েছে। অতিবৃস্টি হওয়ায় জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতায় মানুষ যাতে সমস্যায় না থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সব ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মোঃ জাহিদ ইকবাল, সিনিয়র তথ্য কর্মতকর্তা মোঃ সামিউল আলম বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মোঃ ইউসুব রেজা, জেল সুপার নসির উদ্দিন প্রধান, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমুখ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান