ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে পুলিশের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১১:৪১

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বন্যার্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।রবিবার (২৫ আগস্ট) হাইমচর থানাধীন বন্যা দুর্গত এলাকায় পানি বন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায় এর তত্বাবধানে হাইমচর থানার বন্যা দুর্গত এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, "আমরা আমাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে আছি এবং তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত।"

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে চাঁদপুর জেলা পুলিশ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান