নাটোরে সাবেক এমপি শিমুলসহ ১৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১৩৭ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নিহত মেহেদী হাসান রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত মেহেদী হাসান রবিন পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান রবিন। আন্দোলনের অংশ হিসেবে গত ৫ আগস্ট শহরের উত্তর বড়গাছা বড়মোড় এলাকা থেকে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে সাবেক এমপির বাড়িতে আটকে রাখা হয়। এর নির্দেশদাতা ছিলেন মামলার প্রধান আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল। পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান এমপিসহ তাঁর সহযোগীরা। এ সময় স্থানীয়রা রবিনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট ভোরে মারা যান রবিন। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্য কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩