বাকেরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
বরিশালের বাকেরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন বাবর, আলহাজ্ব শামীম সিদ্দিকী, সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির হাওলাদার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া প্রমূখ।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলার নিহত ৬ টি শহীদ পরিবারের মাঝে নগদ দুই লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা প্রদান করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ কবাই গ্রামের ইউসুফ আলী সিকদারের পুত্র মোঃ সুমন শিকদার (৩৫), পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের আঃ লতিফ ফরাজীর পুত্র মোঃ রবিউল ফরাজি (২৫), চরাদি ইউনিয়নের বলইকাঠী গ্রামের মোঃ সেলিম সিকদারের পুত্র মোঃ শাওন শিকদার (২৩), দুধল ইউনিয়নের মৃত তাহের আলী আকনের পুত্র মোঃ আব্দুল ওয়াদুদ আকন (৪০), গোমা দুধল গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমান রাসেল (২৫), পূর্ব সুন্দরকাঠী গ্রামের মোঃ মিরন হাওলাদারের পুত্র মোঃ সাজিদ হাওলাদার (২২)।
এমএসএম / এমএসএম
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ