ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইবান্ধা জেলা নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে দলটির পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বৈরশাসকের দোসরেরা ‘বি.এন.পি গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)’-সহ বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ খুলে জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক এবং আমিসহ নেতৃবৃন্দের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সদর থানায় একটি জিডি ও এজাহার দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।
বিএনপির গাইবান্ধা জেলা কমিটির অফিসিয়াল কোনো ফেসবুক আইডি বা পেজ নেই জানিয়ে মাহামুদুন্নবী টিটুল বলেন, জেলা বিএনপির নাম ব্যবহার করে যে কেউ ইচ্ছামত ফেসবুক আইডি বা পেজ খুলতে পারবে না। কেউ যদি খোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, সদর উপজেলার আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী দুখুসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত