ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ বন্ধ রেখে সচিব লাপাত্তা, দুর্ভোগে জনসাধারণ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ৪:২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ত্যাগ করে চলে যাওয়ায় উল্লাপাড়া  উপজেলার হাটিকুমিরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও জনপ্রতিনিধিরা লাপাত্তা হয়েছেন।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা।চেয়ারম্যান এর অনুপস্থিত থাকায় সেবা দেওয়ার কথা ইউনিয়ন সচিবের৷সেই ইউনিয়ন সচিবের ও লাপাত্তার অভিযোগ উঠেছে উল্লাপাড়া উপজেলার ৯নং হাটিকুমরুল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের৷

মঙ্গলবার(২৮ই আগষ্ট)বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদে গিয়ে এমন চিত্র দেখা যায়।ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রেকাব আলীর কক্ষ সহ সকল কক্ষই তালাবদ্ধ৷এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে এই চিত্র প্রতিদিনের।

লোকজন প্রতিদিন কাজের জন্য এসে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেন সচিবের‌ কোন দেখা নেই।মাঝে মাঝে এমন তালাবদ্ধও দেখা যায়৷ইউনিয়নটির জরুরী সেবা প্রায় বন্ধের পথে৷

এ বিষয়ে জানতে হাটিকুমরুল ইউনিয়ন সচিব মোঃরেকাব আলীকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি৷

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,পরিষদ কোন অবস্থাতেই বন্ধ থাকার কথা না। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত