গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এবং তার ভাই সুজাউদদৌলা সুজার চর দখলসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ।
সাঘাটা উপজেলাবাসীর অয়োজনে মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, সাঘাটা ইউপি সদস্য গোলাম ব্যাপারী, সাবেক ইউপি সদস্য সফর আলী, জাহিদ হোসেন, সোহাগ মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এবং তার ভাই সুজাউদদৌলা সুজা যমুনা নদী বেষ্টিত ২০টি চর দখল করে প্রতিদিন অবৈধভাবে প্রায় ১০ লাখ টাকার বালি উত্তোলন করে প্রকাশ্যে বিক্রি করছে। নদীর কিনারায় বালি উত্তোলন এবং লোড-আনলোড করার ফলে বহু ফসলি জমি ভেঙ্গে নদী গর্ভে চলে গেছে। প্রশাসনকে বলে এক যুগেও কোন সমাধান পায়নি কেউ। দ্রুত অবৈধ বালু মহাল বন্ধের দাবি জানান তারা।
পরে অবৈধ বালু মহাল বন্ধের দাবিতে গণসাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দেয়া হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত