পাবনায় সড়ক দুর্ঘটনায় আরএনএনপি’র শ্রমিক নিহত
পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক প্রকল্পের( আরএনএনপি) এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৪৪) নাটোর জেলার লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া-হাজিরহাট গ্রামের মকবুল ােসেনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে একটি বিদেশী কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী পুলিশ জানায়, নাটোরের লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুততগামী ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত ও দু’জন আহত হন।
আহতদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাদের অবস্থা অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) জুলহাস উদ্দিন হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল