টঙ্গীতে পোশাক কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ওভারটাইমের বকেয়া টাকা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এসকে ট্রিমস ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। বুধবার সকালে টঙ্গী তিলারগাতি-খাঁপাড়া সড়কটি অবরোধ বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৯শ শ্রমিক বিভিন্ন পদে কাজ করছেন। তাদের গত জুন ও জুলাই মাসের ওভারটাইমের বিল এখন বকেয়া রয়েছে। ওভারটাইমের টাকা চাইতে গেল দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে। জানা যায়, বুধবার সকালে কারখানায় এসে বকেয়ার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এসময় আরও কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করতে গেলে কর্তৃপক্ষের লোকজন তাদের বাধা দেয়। এ খবর অন্য শ্রমিকদের কাছে পৌঁছালে তারা উত্তেজিত হয়ে উঠেন এবং কারখানা থেকে বের হয়ে তিলারগাতি-খাঁপাড়া সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে টঙ্গী শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ওভারটাইমের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। ঘটনাস্থলে শিল্পপুলিশের একটি দল পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ