ঈশ্বরদীর মুলাডুলি হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগে ঈশ্বরদীর মুলাডুলি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের আঙ্গিনায় প্রধান শিক্ষিকার আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে বুধবার বিকেলে স্কুলের ২৪ জন ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ১৯ জন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা ্ধসঢ়; ঈশ্বরদী উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতির নিকট পৃথক অভিযোকগপত্র দাখিল করেন। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সুবীর কুমার দাসের দেওয়া তথ্যে এসব জানাগেছে।
T.A.S / T.A.S
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ