ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ ত্রাণ তহবিলে


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ১২:১৯

বন্যা দূর্গতদের কারণে বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা। তিনি বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের। কিন্তু বন্যার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হবে। 

বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টায় বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ কর্মীসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১লা সেপ্টেম্বর বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মিলাদের আয়োজন করা হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মতিউর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন প্রমূখ।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন