ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিআরবি ধ্বংস হলে চট্টগ্রামের মন্ত্রী-এমপিরা দায় এড়াতে পারবেন না : শাহাদাত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:১৫

চট্টগ্রামবাসীর প্রতিবাদ উপেক্ষা করে হাসপাতাল নির্মাণ করে সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করা হলে এর দায় চট্টগ্রামের মন্ত্রী-এমপিদের বহন করতে হবে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সিআরবির সাত রাস্তার মোড়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নগর শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত। এখানে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে দুই মাস ধরে চট্টগ্রামের মানুষ আন্দোলন করে আসছে। অথচ চট্টগ্রামের সরকারদলীয় এমপি, মন্ত্রীরা নীরব আছেন। তাদের ভূমিকা স্পষ্ট হয়নি, বরং প্রশ্নবিদ্ধ। তাদের নীরব থাকা প্রমাণ করে, মন্ত্রী-এমপিরা হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন। মন্ত্রী-এমপি কিংবা যারাই সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে অবস্থান নেবেন, তারা চট্টগ্রাম ও প্রকৃতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন। প্রতিবাদ-আন্দোলন উপেক্ষা করে যদি হাসপাতাল নির্মাণ করা হয়, তাহলে এর দায় মন্ত্রী-এমপিরা এড়াতে পারবেন না। কঠোর আন্দোলনের মধ্যদিয়ে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য সর্বস্তরের জনগণকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই।

শাহাদাত হোসেন আরো বলেন, সরকার চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, বিপ্লব উদ্যান, পাঁচলাইশ জাতিসংঘ পার্ক উন্নয়নের নামে শেষ করে দিয়েছে। এবার এলিভেটেট এক্সপ্রেসওয়ের নামে টাইগারপাসের সৌন্দর্য এবং হাসপাতালের নাম দিয়ে সিআরবি ধ্বংস করার পাঁয়তারা করছে।

নগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, ইদ্রিস আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এমএ মুসা বাবলু, সহ-গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এমএসএম / জামান

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ

বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট

জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্থানীদের এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যশোরে সুন্দর সাহা’র অপসাংবাদিকতার স্বীকার গণমাধ্যম কর্মীরাও

বেনাপোলে ভাড়া সিঅ্যান্ডএফ লাইসেন্সে চলছে শুল্ককর ফাঁকি!