ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

৫৮ বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৬:৩৩

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার(২৯আগষ্ট) দুপুর ২টার দিকে মহেশপুর-জীবননগর মহাসড়কের জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে যাত্রীবাহী শাপলা পরিবহন তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় ১৫ কোটি ২০লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

বিজিবি জানায়,যশোর-মহেশপুর-দর্শনা রুটে একটি যাত্রীবাহী বাসের লাকেজ বস্ক্রের ভিতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শনা চালান করবে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেটের সামনে অবস্থান নেয়। তথ্যমতে শাপলা পরিবহন নামের যাত্রীবাহী পরিবহনটি ফুল মার্কেটের সামনে আসলে বিজিবির টহলদল পরিবহনের গতিরোধ করেন। পরে পরিবহন তল্লাশী করে বাসের ভিতরের পিছনের ডান সাইডে মাথার উপরে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকী রংয়ের একটি কাটুন মালিক বিহীন অবস্থায় জব্দ করে ব্যাটিলয়ন সদরে নিয়ে যায়। জব্দকৃত কাটুন খুললে তার ভিতরে ৩ কেজি ৪০গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্যে ১৫ কোটি ২০ লাখ টাকা। চোরাকারবারী বিজিবি টহল দলের সড়কে অবস্থানের বিষয়টি জানতে পেরে আগে থেকেই আত্নগোপনে চলে যায় বলে বিজিবির ধারণা।

T.A.S / T.A.S

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২