ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৫ আগস্ট) মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক রেজাউল ইসলামের সঞ্চালনায় ‍এবং মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলার জনগণের ওপর চেপে বসা ১/১১ সরকারের একক আধিপত্যকে তাদের দুর্বার লিখনীর মাধ্যমে খিড়কির দরজা দিয়ে পালাতে বাধ্য করা হয়েছিল। কিছুসংখ্যক সাংবাদিকের অনুসন্ধানী লিখনীর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বিধায় দুর্নীতিবাজরা অনেকটা কোণঠাসা হয়ে আছে। যে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার সাঈদুর রহমান রিমন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা শামছুল হকের সীমাহিন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরলে ক্ষুব্ধ হয়ে তিনি দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। এ মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবিতে গণমাধ্যমকর্মীরা দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে একাট্টা হয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন- মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুর রহমান আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুম্মান হাওলাদার, সাংবাদিক মর্তুজা প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন- মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নাসীর আহম্মেদ (মুন্সি), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, এজাজ উদ্দিন চৌধুরী, মাসুম ফরাজী, মো. আবু জাফর, রুম্মান তালুকদারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ