মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর অনুকুলে বরাদ্দ সরকারি মালামাল উদ্ধার
মেহেরপুর শহরের কাশ্যাপপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকুলে দেওয়া সরকারি ত্রানের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
আজ বৃহস্পতিবার রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপপাড়ার সাবেক বিডিআর সদস্য সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো পৌরসভার গাড়িতে করে মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হবে বলে জানা গেছে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মিয় দোলন দর্জী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন।
মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই বাড়িতে সরকারি ত্রানের মালামাল রয়েছে। সে খবর পেয়ে আমরা এখানে অভিযানে এসেছি। এখানে সরকারি ত্রানের বিভিন্ন মালামাল পেয়েছি। আমরা প্রাথমিকভাবে সেগুলো জব্দ করেছি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা