সাতকানিয়া-শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাভাবিক রাখতে ইউএনও মিল্টনের নানা কর্মসূচি
বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে করণীয় নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে সাতকানিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ছাড়াও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন