এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগিতায় সুষম ভাবে টিসিবি পন্য সামগ্রী বিতরণ
সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে নির্ধারিত টিসিবি পন্য বিতরণ করার সময় নির্ধারিত ছিলো আগে থেকেই,কিন্তু অবৈধ শেখ হাসিনা সরকারের লেজুড়বৃত্তিক ইউনিয়ন পরিষদ সকল সদস্য এবং চেয়ারম্যানরা তাদের অপকর্মের জন্য পলাতক অবস্থায় আছে ফলে নির্ধারিত টিসিবি পন্য বিতরণ ব্যাহত হচ্ছিল বার বার।
এসময় সাধারণ মানুষের মনে শান্তি ফিরানোর জন্য এগিয়ে আসে এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেত্ববৃন্দ।বুধবার এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবু বক্কর ছিদ্দিক এর তত্বাবধানে নির্যাতিত নিপীড়িত মানুষের কন্ঠস্বর ডাক্তার জাফরসহ প্রত্যেক ওয়ার্ডের নেত্ববৃন্দ নিয়ে সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয় টিসিবির পন্য বিতরনের কার্যক্রম।
এই সময় বিগত পরিষদের সকল সদস্য ও সদস্যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। নামে বেনামে কার্ড থাকলেও কোন প্রত্যক্ষ কার্ডধারী মালিক পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা জানায়।
৫ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমের ওয়ার্ডে ওনার নিজস্ব কার্ড দেখা যায় ২০ টি,৪ নং ওয়ার্ডের মেম্বার রহিম ১২টি,সংরক্ষিত মহিলা মেম্বার তছলিমা আক্তার মুন্নি ১০ টি,১,২,৬,৭,৮,৯ এবং সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা বেগমের ১০ টি কার্ডের নিয়ন্ত্রণ দেখা যায়।
অনেক কার্ডের মালিক খুঁজে পাওয়া যায়নি।
প্রত্যক্ষ সরেজমিনে দেখা যায় অনেক বৃত্তবান কার্ডের মালিকানা পেলেও নিম্নবর্গের অনেক জনসাধারণ কার্ডের সেবা থেকে বঞ্চিত হয়।
বিকাল তিনটার দিকে বিতরণ করার সময় মেম্বার সমুন এবং মনোয়ারার নেত্বত্বে শুধুমাত্র আইডিকার্ডের ফটোকপি দেখিয়ে কমপক্ষে ২০ টি কার্ডের সমপরিমাণ পন্য নিয়ে যায়।
মেম্বারদের নিয়ন্ত্রিত কার্ডের পন্যগুলো বিভিন্ন মুদির দোকানে পাইকারি দামে বিক্রি খবর পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
উপস্থিত প্রত্যক্ষ সাধারণ মানুষের দাবি পূর্বের সকল কার্ড বাতিল করে নতুন করে যাচাই-বাছাই করে কার্ড ইস্যু করার আবেদন জানান।
এখন তাদের দাবি সকল দূর্নীতির তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের তলব এবং আইনগন ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।
কার্ডের পন্য সামগ্রিই নিতে আসা সাধারণ মানুষ জামায়াতে ইসলামী নেত্ববৃন্দকে ধন্যবাদ জানান তাদের সুশৃঙ্খল ব্যবস্থা নেওয়ার জন্য।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন