ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ফেনীতে বন্যা দুর্গতদের চিকিৎসা দিয়ে প্রশংসিত ড.মহিউদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১:৩৬
একজন মানবিক ড. মহিউদ্দিন।ইতিহাসের এই ভয়াবহ বন্যায় গত তিনদিন ধরে ২ সহস্রাধিক এর বেশি বানভাসি মানুষকে চিকিৎসা  সেবা দিয়েছেন তার মধ্যে বিনামূল্যে  ওষুধ দিয়েছেন প্রায় ১৫শ রোগিকে। এবারের বন্যায় ফেনী সদর  উপজেলায় কালিদহ ইউনিয়নে পানিবন্দি হয়ে ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,কমিউনিটি সেন্টার,মাদ্রাসা,বহুতল ভবনে। তাদের মধ্যে শিশু,বৃদ্ধা, প্রতিবন্ধী,  অন্তসত্তা নারী ও নবজাতক  রয়েছেন। আশ্রিত মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ যখন হিমশিম খাচ্ছে তখনই তার এই উদ্যোগ গ্রহনে ফেনীর সর্বমহলের ব্যপক প্রশংসা কুড়িয়েছেন।
গত তিন দিন ধরে তিনি সদর উপজেলার কালিদহ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে তিনি এ চিকিৎসা সেবা দিয়েছেন। স্বরণকালের এ ভয়াবহ বন্যায় মানুষের বসত ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে, তাই মানুষ বাধ্য হয়ে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহুতল ভবনে আশ্রয় নিয়েছে। মোল্লার তাকিয়া জাহানারা কমিউনিটি সেন্টারে ৬ হাজারও সিলোনিয়া মাদ্রাসায় ৭ হাজারের ও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন,সেখানে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছে সাধারণ মানুষ । ড. মহিউদ্দিন স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে সেখানে প্রায় ৩শ ৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন। এছাড়াও তিনি সিলোনিয়া মাদ্রাসায় ৩শ, লালপোল সংলগ্ন একটি বহুতল ভবনে ২শ,হাজির বাজার চেম্বারে ২শ ৫০ জনসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন।এসব রোগির জন্য ওষুধের ব্যবস্থা করেন ঢাকাস্থ গোবিন্দপুর বাসি ও প্রবাসীরা।
ড.মহিউদ্দিন ৩৯তম বিসিএসে (স্বাস্থ্য) নিয়োগ পেয়েছে,এছাড়াও এফসিপিএস এফপি,এমডি কার্ডিওলজি, সিসিডি বারডেম হাস্পাতাল। এর আগে তিনি ঢাকা এ্যপোলো হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল ও পিজি হাসপাতালে দায়িত্বপালন করছেন,বর্তমানে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। ড. মহিউদ্দিন সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের মৃত খায়েজ আহাম্মদের কনিষ্ঠ পুত্র।
 
 

এমএসএম / এমএসএম

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম ও মুদি দোকান

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ

ফরিদপুর-১আসনে জনসেবা বাড়াতে নারী এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন

গাজীপুরে সাবেক স্ত্রীর পরিবারের হামলার অভিযোগ, আহত একাধিক

টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণে নতুন ভ্যান সংযোজন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি

ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন