ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভূমি অফিস যেন ‘ঘুষের হাট’ টাকা ছাড়া মেলে না সেবা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৪:২

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নং চরাদী ইউনিয়নের ভুমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা।
সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাদী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান চরাদী  গ্রামের সেবা গ্রহীতা লতিফ হাওলাদারের থেকে প্রকাশ্যে ১৮০০ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং ওই টাকা গুনে নিজের পকেটে রাখছেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে বলছেন, আপনি চলে যান। বাকি ৩২০০ টাকা নিয়ে আসলে কাজ হয়ে যাবে।

ঘুষের লেনদেনের বিষয়টি সকালের সময় সংবাদ মাধ্যম জানতে চাইলে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান কিছুটা বিচলিত হয়ে বলেন, জমির কর হিসেবে ১৮০০ টাকা নিয়েছি। তার কাছে আরো ৩২০০ টাকা বকেয়া রয়েছে। ১৮০০ টাকা কেন অগ্রিম নিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাকি টাকা পরে দিবে তাই টাকা রাখা হয়েছে। ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও সাংবাদিকদের ক্যামেরা ধারণ করা থাকলে সেই ভিডিও দেখিয়ে টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে চুপ হয়ে যান।

আরও জানা গেছে, ভূমি-সংক্রান্ত সব কাজে সেবাগ্রহীতাদের গুনতে হয় অতিরিক্ত টাকা, নয় তো পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। অনিয়ম, ঘুষ, দুর্নীতি, হয়রানি নানা অভিযোগ উঠেছে এ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। একই সঙ্গে ভূমি অফিসের চৌহদ্দিতে ঢুকলেই তহশিলদারের নিজের করা আইন মানতে হয় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় সেবাগ্রহীতাদের।

আরও জানা গেছে, খাজনার দাখিলার জন্য (ভূমি উন্নয়ন করের রসিদ) সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রসিদ দেয়া হয় সরকারি হিসাবে। এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই ভূমি সহকারী কর্মকর্তা। 

স্থানীয়দের অভিযোগ করে বলেন, নাম খারিজের বেলায় সরকারি নির্ধারিত ফি এক হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসেবে আট থেকে ১০ হাজার টাকা এমনকি ব্যক্তি ভেদে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন ওই কর্মকর্তা। দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা টালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইশমাম বলেন, ঘুষ গ্রহণের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জনকণ্ঠকে জানান, আমার কাছে এখনও এ ধরনের কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন