চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা! পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২ নং চরাদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নাছির উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ইউনিয়ন পরিষদের ৭ জন সদস্য। বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ইউনিয়ন পরিষদ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাছির উদ্দিন হাওলাদার চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে ৮ মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। এলাকার জনগণের সঙ্গে এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ তার নিয়মিত ঘটনা। সরকারি কোনো বরাদ্দপত্র ইউপি সদস্যদের নিকট প্রকাশ না করে নিজের ইচ্ছামত পরিষদ চালায় তিনি।
এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির কারণে পদত্যাগ চেয়ে ভিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, চরাদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন