ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মুছাপুর স্লুইসগেট পুননির্মাণ এবং দুর্নীতিবাজদের বিচারের দাবীতে মানববন্ধন


আব্দুর রহিম photo আব্দুর রহিম
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ৪:৪
মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণ ও ছোটধলি ব্রীজের রাস্তার সংযোগ স্থায়ীভাবে মেরামতের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ ।রবিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকার ধনিয়া বিশ্ববিদ্যালয়ের অন্নতম সদস্য ছাত্রনেতা ইউসুফ পিয়াস,মুছাপুর মার্কাযুন নূর মাদ্রাসার পরিচালক মুফতি রবিউল ইসলাম,বেগমগঞ্জ জালাল উদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন সোহাগ,ব্যবসায়ী আকবর হোসেন আশেক,ব্যবসায়ী দেলোয়ার হোসেন মুন্না,সামাজিক সংগঠন পূর্বাশার আলো'র প্রতিনিধি খালেদ সাইফুল্যাহ আদনান,সচেতন নাগরিক ফোরামের প্রতিনিধি রাকিব নূর, জীবন আলো প্রতিনিধি আশ্রাফুল ইসলাম রাফি,উই ফর ইউ প্রতিনিধি তানভীর আহমেদ,আব্দুর রহমান প্রমূখ।
 
মানববন্ধনে বক্তারা কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীকে বাঁচাতে দ্রুত মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণ ও ফেনী ছোট নদীর "ছোটধলি ব্রীজের রাস্তার সংযোগের ভেঙেপড়া অংশের স্থায়ী সমাধানের দাবি জানান। এছাড়াও রেগুলেটরের পাশ থেকে যারা বালু উত্তোলন করে রেগুলেটরকে ধ্বংষ করেছে এবং প্রশাসনের দায়ীত্বে থাকা উইএনও,ডিসিসহ যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।
 
প্রসঙ্গত;  সোমবার (২৬ আগস্ট) উজানের পানির তোড়ে মুছাপুর রেগুলেটর বিলীন হয়ে যায়। যার প্রভাবে কোম্পানীগঞ্জ- সোনাগাজী ব্রিজের সড়ক ধ্বসে পড়ে দু’উপজেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে , নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি বাড়ীঘর ,ক্ষতি হয়েছে শতশত হেক্টর চাষাবাদকৃত জমির।স্থানীয়রা রেগুলেটরের এ অবস্থার জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকে দায়ী করে এর সাথে সম্পৃক্ত সকলকে গ্রেফতারের জোর দাবী জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়