দীর্ঘ ১৮ বছর পর বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে দিবালকে কর্মী সম্মেলন করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন শাখা। সম্মেলনে নড়াইল জেলার কালিয়া উপজেলার আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির্যাতন চালায়। যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালেম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। দাড়ি-টুপিয়ালা মানুষদেরকে ওই জালেম সরকারের লোকজন অনেক মুসলিম ভাইদেরকে লাঞ্চিত করেছে। আল্লাহ তার বিচার করেছেন। তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।
তিনি আরো বলেন, জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে কোন ব্যাক্তি স্বার্থের জন্য নয়। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নে বিলদুড়িয়া নূর মোহাম্মদ বড় হুজুরের জামে মসজিদে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নে আমির সভাপতি মোঃ পিকুল শেখ এর সভাপতিত্বে, কর্মী সম্মেলনে মোস্তাক আহমদ এর সঞ্চায়লনায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান,সেক্রেটারী ইসমাইল হোসেন,কর্মী শামিম মোল্লা,মেহেদী হাসান,আকমান শিকদার,খালিদ শিকদার,রবিউল মোল্লা,আঃ কাদের সহ,দলীয় সদস্য সহ আরো অনেকে।
T.A.S / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন