ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৫:৫৬

বরিশাল জেলার বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী হালদারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবিতে ভিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।  ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় কলেজ চত্বরে শতশত শিক্ষার্থীরা সমবেত হয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন। 

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, গত ২৯ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ শুক্লা রানী হালদার। তিনি পদত্যাগ গ্রহণের আন্দোলনে বহিরাগতরা কেউ অংশগ্রহণ করেনি। কলেজ অধ্যক্ষ সপ্তাহে দুই-একদিনের বেশি কলেজে আসতেন না। গত দুই বছরে অধ্যক্ষ কলেজে যোগদানের পর থেকে নানা রকম অনিয়ম ও দুর্নীতি করায় শিক্ষার্থীরা ওই আন্দোলন করেন। 

শিক্ষার্থীরা আরো বলেন, অধ্যক্ষ শুক্লা রানী হালদার সপ্তাহে কলেজে দুই এক দিন উপস্থিত থাকলেও দুপুর ১২ টার মধ্যে বাসায় চলে যায়। কলেজের নতুন ছয় তলা ভবনের জন্য বরাদ্দকৃত ওভেন চুরি করে বাসায় নিয়ে যান অধ্যক্ষ। ম্যাগাজিনের নামে ৭৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎসহ আরো ২৫ হাজার টাকা উত্তোলনের চেষ্টা। কলেজের ফুলবাগানের নামে গত দুই বছরে প্রায় ৮০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরীর নামে অতিরিক্ত টাকা উত্তোলন করে আত্মসাত। ইফতার মাহফিলের নামে ভুয়া ভাউচার করে ২৫ হাজার টাকা উত্তোলন। কলেজে ঠিকমতো না আসলেও প্রতি মাসে আপ্যায়নবিল হিসেবে পাঁচ হাজার টাকা ভুয়া ভাউচার। অভ্যন্তরীণ ক্রীয়া বহি: ক্রীয়া সংস্কৃতির অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার। জাতীয় দিবস অনুষ্ঠানের নামে বরাদ্দে টাকা আত্মসাৎ। সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র নামে সহকারীকে দিয়ে জোরপূর্বক শিক্ষার্থীদের থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ। সেনাবাহিনী কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত ক্রিয়া সামগ্রী বাসায় নিয়ে যাওয়া। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আইটিসি ক্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষকদের না দিয়ে অর্থনীতির শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পড়ানোরসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। বিক্ষোভ সমাবেশের শিক্ষার্থীরা অধ্যক্ষ শুক্লা রানী হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করে বিচারের দাবি তুলেন।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন