ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হুদা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৬:১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমসহ সকল প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে রবিবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধানদের সভায় তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে মনোনীত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপুন কুমার সরকার বলেন, সভায় একাধিক বয়োজ্যেষ্ঠ অধ্যাপকের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত অধ্যাপকদের মধ্যে সর্বাধিক জনের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা 'কে উক্ত দায়িত্ব অর্পণ করা হয়।

উল্লেখ্য,  চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেতন-ভাতা, সরকারি গবেষণার অগ্রগতি, সেমিস্টার ফাইনালের রেজাল্টশীটে সাক্ষরসহ যাবতীয় কার্যক্রম তিনি করতে পারবেন।

T.A.S / T.A.S

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি