লক্ষ্মীপুরে ঘরে ঘরে বন্যার ক্ষত, দুর্গম অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর জেলা জুড়ে ঘরে ঘরে রয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত। রামগঞ্জ, রায়পুরের চরঘাসিয়াসহ দুর্গম অঞ্চলে পাঁচ শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে খিলগাঁও এলাকা বাসি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার থেকে এ বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় প্রতিষ্ঠার আস্থা হিসেবে ত্রাণ টিম চরবংশীর চরঘাসিয়া দূর্গম অঞ্চলে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করার জন্য ২নং ইউনিয়ন এর ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম কে সঙ্গে নিয়ে কোন পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেছে বেছে তাদের মাঝে বস্ত্র এবং চাল, ডাল, তেল, খাবার স্যালাইন সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণ টিমের সাংবাদিক আল হাবিব বলেন, শহরের কাছাকাছি সবাই তো বলার ত্রাণ পাচ্ছে কিন্তু দূর্গম অঞ্চলে যেতে কষ্ট হয় তাই অনেকেই সেখানে যায়না। আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝেই ত্রাণ সামগ্রী বিতরণ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ন্যায় প্রতিষ্ঠার দল। তারা দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছেই ত্রাণ পৌঁছে দিবে তাই তাদেরকে সাথে নিয়ে আমরা ত্রাণ বিতরণ করছি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরবংশী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সাংবাদিক নাঈম হোসেন, ত্রাণ সামগ্রী নিয়ে আসা টিমসহ এলাকাবাসী।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান