পাবনা থেকে ৮ বছর ধরে ঘুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার
২০১৬ সালের ৪ ডিসেম্বর মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় এসে মাকে সঙ্গে করেই একসাথে খাওয়া-দাওয়া করেন আবদুর গাফফার পিয়াস। খাওয়া-দাওয়া শেষ করেই ভাইকে সহযোগিতা করতে ভাইয়ের দোকানে বসেন। দুপুর আড়াইটার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে এসেই তার মোবাইল কেড়ে নেন এবং বাইরে আসতে বলেন। বাইরে আসার সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ আব্দুর গাফ্ফার পিয়াস।
৮ বছর ধরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। গুমের শিকার আব্দুর গাফফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরী বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, সেদিন আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম কিন্তু থানা পুলিশ আমাদের জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্মকর্ম নিয়ে পুলিশ আমাদের নানান সময় জিজ্ঞাসাবাদ করেছেন। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। সে খুম ধার্মিক ছিল কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যতো অপরাধই করুক না কেন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু আমরা তার খোঁজ চাই।
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবী সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল