অধ্যক্ষের পদত্যাগ দাবীতে ফের উত্তাল তাহেরিয়া আর এম কামিল মাদরাসা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অপকর্ম সমূহ তুলে ধরে অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবী চেয়ে দ্বিতীয় দিনেও ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অত্র মাদ্রাসার সাবেক এবং বর্তমানসহ ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা মাদ্রাসা গভর্নিং কমিটির চেয়ারম্যান আওলাদে রাসূল সাঈয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী এর সুদৃষ্টি কামনা করে বলেন, " অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদারের সকল অপরাধ প্রমাণিত তবুও কেন এখনো দেরি হচ্ছে তাকে পদত্যাগ করতে। আর কত দেরী হবে তাকে অপসারণের? দ্রুত অধ্যক্ষের অপসারণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করছি।" ছাত্রজনতার দেওয়া আওলাদে রাসূল সাঈয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী বলেন, " ছাত্রদের যৌক্তিক আন্দোলন আমরা মেনে নিয়েছি। ছাত্রদের আনীত অভিযোগের ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠিত হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজ মজুমদারকে এক মাসের ছুটি প্রদান করা হলো। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজ মজুমদার এর অনুপস্থিতিতে মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইউসুফ জামালকে মাদ্রাসার সকল দায়িত্ব প্রদান করা হলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সরকারি বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। "
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার