ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গৃহবধূ কে পিটিয়ে আহত করলো আত্মীয় স্বজনেরা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চ্যাপ্টারপাড় গ্রামে আত্মীয় স্বজনদের অনাকাঙ্ক্ষিত পিটুনিতে ঝুমুর বাড়ৈ (২৫) গুরুতর আহত হয়েছেন।রবিবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের চ্যাপ্টারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত ঝুমুর এ্যাডুয়েন বিশ্বাসের সহধর্মিণী।

এ্যাডুয়েন বিশ্বাস জানান,  সকালে আমার সহধর্মিণী রান্না করা অবস্থায় আকর্ষিক ভাবে আমার আপন দুই বোন টুটুল বিশ্বাস ও মুকুল বিশ্বাস লাঠি দিয়ে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে বেদম প্রহার করে। ঝুমুর চিৎকার করে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। এমতাবস্থায় পিঠের চামড়া উঠে যায় ও শুকনো লংকার গুড়ি তার ক্ষত স্থানে মেখে দেয়।

বাড়ির অন্যান্য স্বজনেরা তার চিৎকারে একত্রিত হয়ে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা সেবা প্রধান করেন ও নিয়মিত ঔষধ সেবনের পরামর্শ দেন।  এ বিষয়ে ভুক্তভোগী বলেন ইতিমধ্যে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছি।আমি এর সুষ্ঠ বিচার কামনা করি। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে, অভিযুক্ত টিটুল বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হতে চান না । এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ আলম  বলেন,  থানায় অভিযোগ  হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা  হবে।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা