টঙ্গীতে ১১ কারখানা ছুটি ঘোষণা, বিক্ষোভ ভাংচুর আহত ২
গাজীপুরের টঙ্গীতে চাকরির দাবিতে চাকরিচ্যুত শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় তারা নয়টি পোশাক কারখানায় ভাংচুর চালায়। এ ঘটনায় বাদশা মিয়াসহ (২১) এক নারী শ্রমিক আহত হয়। আহত ওই নারী শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। আহত শ্রমিককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানায় ভাংচুর ঠেকাতে ১১ কারখানা কতৃপক্ষ তাদের প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে টঙ্গীর বিসিক এলাকায় কয়েকশ শ্রমিক বিক্ষোভে করে।
ছুটি ঘোষনা করা কারখানাগুলো হলো- টঙ্গীর বিসিক এলাকার টসি নিট ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল কম্পোজিট লিমিটেড,পেট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেড, বেলিসিমা এ্যাপারেল্স লিমিটেড, জিন্স এন্ড পোলো লিমিটেড, টেঙ্গন গার্মেন্টস লিমিটেড, রেডিসন গার্মেন্টস লিমিটেড, আরবিএস গার্মেন্টস লিমিটেড, গার্ডেন টেক্সটাইল লিমিেিটড, সুমি এ্যাপারেলস লিমিটেড ও তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড।
অন্দোলরত শ্রমিকেরা জানান, সকালে থেকেইে টঙ্গীর বিসিক শিল্প এলাকার সকল পোশাক কারখানার শ্রমিকেরা নিজ নিজ কারখানায় কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৯ টার দিকে প্রায় তিন শতাধিক চাকরিচ্যুত শ্রমিকেরা বিভিন্ন দলে ১১ টি পোশাক কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। এসময় ওইসব কারখানায় কর্মরত নিয়মিত (রেগুলার) শ্রমিকেরা চাকরিচ্যুত শ্রমিকদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানালে কর্মরত শ্রমিকরা অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে অন্দোলরত শ্রমিকরা ১১ টি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর চালায়। কারখানায় ভাংচুর ঠেকাতে কয়েকটি কারখানার শ্রমিকরা বাধা দিলে চাকরিচ্যুত শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর এড়াতে দুপুর দুই টায় ১১টি কারখানা কতৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে। এসময় চাকরিচ্যুত শ্রমিকেরা টঙ্গীর বিসিক এলাকার পানির ট্যাঙ্কি এলাকার শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
চাকরিচ্যুত শ্রমিক রনি বলেন, আমরা কয়েক সপ্তাহ আগেও বিক্ষোভ করেছিলাম। কারখানাগুলোতে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারী শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হয়। চাকরিতে থাকা শ্রমিকরা আমাদের সাথে যোগ দেয়নি। আমাদের দাবি না মানা পর্যন্ত কোন গার্মেন্টসে শ্রমিকদের ঢুকতে দেয়া হবে না।
তাজকিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের উপ-মহা ব্যবস্থাপক (ডেপুটি জেনারেল ম্যানেজার) হেমায়েত উদ্দিন বলেন, সকালে বহিরাগতরা শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে প্রধান ফটকে ভাংচুর চালালে ক্ষতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, চাকরিতে বৈষম্য ও পুরুষ শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকারের দাবি জানিয়ে কয়েকশ চাকরিচ্যুত শ্রমিক ১১টি কারখানায় ভাংচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকেরা টঙ্গীর বিসিকের একটি সড়কে অবস্থান নিলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ