ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘার গড়গড়ী ইউনিয়নের ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩৭

রাজশাহীর বাঘা উপজেলার ২নং গড়গড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে রাজশাহী জেলা প্রশাসনের বরাদ্দ থেকে বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে গড়গড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও কেল (বোতলজাত) রয়েছে বলো জানা গেছে।

গত কয়েক দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে বাঘা উপজেলার চকরাজাপুর ইউপির প্রায় সবকটি গ্রাম ও ও গড়গড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়েছে ওই সকল গ্রামের সাড়ে ৩ হাজার পরিবার। বন্যার পানি বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পশুখাদ্যের সংকট। কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে বন্যাকবলিতদের।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের  বরাদ্দকৃত ত্রাণ আমরা বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের বন্যার্ত পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে বিতরণ করেছি। প্রতিটি ত্রাণের প্যাকেটে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ লিটার ও পেঁয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. লায়েব উদ্দিন লাভলু, গড়গড়ী ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা