ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগের রুগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২-৯-২০২৪ রাত ১০:৬

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বহিঃবিভাগের রুগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি জানালেন বিএনপি'র নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার সময় দামুড়হুদা উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু'র নেতৃত্বে নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় দেখতে পান হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীদের নিকট শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত বহিঃবিভাগের টিকিট বিতরণ করা হচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ওয়াহেদ তানির নিকট এ ব্যাপারে অভিযোগ করেন। 

এসময় উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু বলেন, শেখ মুজিবার রহমান বিশিষ্ট রাজনৈতিক নেতা তিনার অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু উনার কন্যা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতাদের খাটো করে তার পিতাকে সর্বক্ষেত্রে বেশি ফোকাস করতে গিয়ে ছাত্র জনতার বিরক্তির কারণ হয়েছিলেন এবং গনহত্যা চালিয়েছে, যার ফলে শেখ হাসিনার পতন হলো। আমরা হাসপাতালের টিকিট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ চাই। 

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ওয়াহেদ তানি বলেন, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিলো। তখন আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। নতুন টিকিট না আসা পর্যন্ত শেখ মুজিবের ছবির উপর সিল ব্যবহার করে রোগীদের দিচ্ছি। 

এসময় ডাঃ হেলেনা আক্তার নিপা বলেন, এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে নতুন কোন বহিঃবিভাগের টিকিট পায়নি। তাই আগের টিকিট গুলোতে আমরা কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক টিকিটে শেখ মুজিবের ছবির উপর সিল মেরে রুগীদের দিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আঃ সালাম, খোকন আলী, আলমগীর হোসেন, আওয়াল হোসেন, ছাত্রদল নেতা ইমরান হুসাইন সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন