পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযানের ঘোষনা
গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানা গুলোতে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। তবে গতকাল পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরুর ঘোষণা আসার পর আজ অনেকটাই শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এর আগে গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সাথে বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতাদের বৈঠক শেষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। দুই-একটি বিচ্ছিন্ন বিশৃঙ্খলার সংবাদ পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা কিংবা সড়ক অবরোধের সংবাদ পাওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশ সূত্র জানা গেছে, আজ সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা রয়েছে এবং সেগুলোতে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তবে আশুলিয়ার নাসা গ্রুপ, আল-মুসলিমসহ ৪টি কারখানার শ্রমিকরা সকালে কারখানার অভ্যন্তরে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে হৈচৈ শুরু করে। এসময় একটি কারখানার মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। এছাড়া কিছু কারখানার অভ্যন্তরে শ্রমিকরা দাবি নিয়ে কিছুটা অসন্তোষ চললেও তা সমাধানের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। শিল্প পুলিশও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি টহল অব্যাহত রেখেছে।
তবে অভ্যন্তরে অসন্তোষ চলতে থাকা কারখানাগুলোর কর্তৃপক্ষের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকে সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যদিও সেভাবে এখনও যৌথ অভিযান শুরু করিনি, তবে অভিযানের ঘোষণায় একটি বড় প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, অভিযানেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ