ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনাক্রান্ত অজ্ঞাত পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, পুলিশের হেফাজতে দাফন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৩:৫৫

গোপালগঞ্জ জেলার  সদর থানাধীন চর পাথালিয়া এলাকার  ঢাকা-খুলনা মহাসড়কে গত  ০৬/০৮/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ৯টা  পিকআপ গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। সড়ক  দুর্ঘটনার  মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা পথচারী পুরুষ (৬০) দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ে  থাকতে দেখে স্থানীয়রা গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এর সদস্যদের মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে  ঘটনাস্থলে হাজির হয়।পরবর্তীতে সড়ক দুর্ঘটনা আক্রান্ত মোটর সাইকেল আরোহি ও আক্রান্ত পথচারীকে  এ্যাম্বুলেন্সে করে তাদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ নিয়ে যায়।

পরে আরোহী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। দুর্ঘটনার শিকার অপর ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (৬০)  চিকিৎসাধীন অবস্থায় ইং ২৩/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন ।  হাসপাতাল কর্তৃপক্ষ ব্যপারটি গোপালগঞ্জ সদর থানায় জানালে এস,আই (নিঃ) মো. মোকাররম হোসেন লাশের সুরতহাল রিপোর্ট প্রেরণ করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।  ময়নাতদন্ত শেষে মৃতদেহ গোপালগঞ্জ পৌরসভার মাধ্যমে সৎকারের ব্যবস্থা করেন। সদর থানার এসআই (নিঃ) মো. মোকাররম হোসেন এ বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, মামলা নং ২৪ তারিখ ২৬/০৮/২০২৪  ইং, ধারা- ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ রুজু করেন। পরবর্তীতে এই মামলার তদন্তভার এসআই(ওসি) মো. মারুফুল হককে দেওয়া হয়। উক্ত নাম পরিচয়হীন মৃত ব্যক্তির  কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি কোন ব্যক্তি এই মৃত ব্যক্তির পরিচয় জানেন বা চিনতে পারেন তাহলে এস,আই (নিঃ) মোঃ মারুফুল হক, মোবাঃ  ০১৭২৭-১২২৪২২ নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

গোপালগঞ্জ সদর থানা পুলিশের রেকর্ড মোতাবেক মৃত ব্যাক্তির বিবরনীতে পাওয়া যায়, তার গায়ের রং শ্যামলা, পরনের পোশাক ছিলো জলপাই রঙের হাফ প্যান্ট, উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, মুখমণ্ডল লম্বা আকৃতির ছিল।

T.A.S / T.A.S

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার