ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় অটোরিক্সাচালকসহ ২ জনকে ছুরিঘাকাঘাতে হত্যা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১২:৪২

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল বুধবার প্রত্যুষে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। সকালে বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক। পুলিশ, নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীরা জানান, সকালে হোটেলে নাস্তা করতে হোটেলের সামনে পৌঁছানোর সাথে সাথে কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনা স্থল থেকে দৃর্বত্তরা দ্রুত সঁটকে পড়ে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পর বিস্তারিত বলা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

T.A.S / T.A.S

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ