ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলাচনা সভা ও দোয়া অনুষ্ঠান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৫:২৫

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির ১নং সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসানের সংসদ সদস্য অ্যাড. মো. শাহজাহান মিয়া।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদের সঞ্চালোয় আলোচনা করেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কাশেম, জিপি অ্যাড. মো. সাহাবুদ্দিন, পিপি অ্যাড. নজরুল ইসলাম বাদল, এপিপি অ্যাড. কাজী দুলালুর রহমানসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের নিয়মিত আলোচক মাওলানা আমিনুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আগে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা