ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ছাত্রলীগ ও বহিরাগতদের সংঘর্ষে আহত ৩


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৬:৩০

নড়াইলের লোহাগড়া সরকারি কলেজে সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা খুলনা ও লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজে একজন ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ক্যাম্পাসে মারপিটের শিকার হন চরমল্লিকপুর গ্রামের ফারমান ইসলামের ছেলে পিয়াস (২০)। এরপর পিয়াস পরে লোকজন নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ঝিকড়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে ছাত্রলীগকর্মী সজিব শেখকে (২১)। কলেজের শিক্ষার্থীরা দ্রুত আহত পিয়াস ও সজিব শেখকে লোহাগড়া হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে সজিব শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কলেজের ঘটনার প্রায় এক ঘণ্টা পর লোহাগড়া হাসপাতাল ক্যাম্পাসে হামলার শিকার হন নোয়াপাড়া গ্রামের সোহরাব গাজীর ছেলে কলেজছাত্র বিপ্লব গাজী (১৯)। মারাত্মক জখম সজিব শেখ লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী বলেন, কলেজে অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে যায় ছাত্রলীগকর্মী সজিব শেখ ও তার বন্ধু সোহাগ। এ সময় বহিরাগত পিয়াস তার সঙ্গীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি- জামায়াত সমর্থিত পিয়াস, পলাশ, মারুফ গাজী, আব্দুল্লা, রহিম, দিদার, তপুসহ ৪০-৫০ জনের একটি দল কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে ছাত্রলীগকর্মী সজিব শেখকে জখম করে। এদিকে, প্রতিপক্ষের তপু ও সুরবান অভিযোগ অস্বীকার করেছেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকবর হোসেন জানান, কলেজের গেটের সামনে ছাত্রলীগের ছেলেদের মধ্যে বিরোধ হয়েছে শুনেছি। কলেজ ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটেনি।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় বলেন, মারপিটের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তপু, সুরবান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লী, মোহাম্মদ ও মামুনকে আটক করা হয়েছিল। কিন্তু পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ