ইউজিসির নতুন চেয়ারম্যান হলেন এস এম এ ফায়েজ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে গত মাসে পদত্যাগ করেন। এরপর ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
এস এম ফায়েজ ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার সময়কালীন ওয়ান ইলেভেন সরকার থাকায় ৬ বছর ঢাবির উপচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ড. ফায়েজ ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন।
T.A.S / T.A.S
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু