শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পড়ে রাহাত নামের ১৮ মাস বয়সী একটি শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু রাহাত শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী শাহিনের ছেলে।
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম নতুন পাড়ায়। শিশু রাহাত জন্মের পর থেকেই ওই গ্রামের ভ্যান চালক নানা রতনের বাড়িতে থাকতো। তার বাবা মা গাজিপুরে গার্মেন্টেসে চাকরি করেন।
ঘটনার বিবরণে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় শিশু রাহাত তার মামা ৫ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল। এসময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যাস্ত হয়ে পড়ে।
শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায়না। পরে বাড়ির আশে পাশে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বাড়াবিল উত্তরপাড়ায় নেওয়া হলে প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন